চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সেনাবাহিনী একটি পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ছয়জন পাহাড়িকে গ্রেপ্তার করেছে।
সোমবার দুপুরে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের আমতলী বাজার সংলগ্ন পাহাড়ে এই অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মংচালু মারমা (৩৮), মনুচিং মারমা (৪০), লুকুম (৩৬), লুসাই মারমা (৩০), চাইসাও (৪০) ও চাচিংপু (৩৮)। তাদের সবাই বান্দরবান জেলার সদর উপজেলার কুহালং ইউনিয়নের চেমী ডলুপাড়া গ্রামের বাসিন্দা।
সেনাবাহিনী জানিয়েছে, এই তারা দীর্ঘদিন ধরে অপহরণ, চাঁদাবাজি এবং অন্য অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল।
সোমবার সকালে স্থানীয়রা তাদের ঘিরে ফেলে এবং পরে চন্দনাইশ সেনাবাহিনী ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন আরেফ আসমার জয় নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি শুটার গান, ৩০ রাউন্ড অ্যামোনেশন এবং তিনটি দা জব্দ করা হয়।
ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং পরবর্তীতে তাদের চন্দনাইশ থানায় হস্তান্তর করা হবে।


