টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছানো হয়েছে। আগামী ৬ মে শুনানির জন্য দিন ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার শুনানির নতুন এ দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা মোশাররফের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। গত ১৮ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেয় আদালত। ওইদিনই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরবর্তীতে গত ২৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর এই মামলার আসামি টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদালত।

আরও পড়ুন

গত ৮ মার্চ বিজি প্রেস থেকে তাদের আদালতে হাজিরে গেজেট প্রকাশের নির্দেশ দেয় আদালত। গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে আদালতে প্রতিবেদন আসে। পরে বিচার প্রস্তুত হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ গত ৮ এপ্রিল মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ বদলি করেন। একইসঙ্গে অভিযোগ গঠনের জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাটটির দখল নেন এবং পরে রেজিস্ট্রি করেন। পরে গত বছরের জুলাইয়ে আসামি শাহ খসরুজ্জামান মামলার তদন্ত স্থগিত চেয়ে একটি রিট করেন হাইকোর্টে। তার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়।

এর আগে, প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিন মামলায় দুই বছর করে ছয় বছরের কারাদণ্ড হয়েছে টিউলিপের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad