চকরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

চকরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক
যৌথবাহিনীর অভিযানে আটক সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজার থেকে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে আটক করেছে যৌথবাহিনীর একটি দল। উপজেলার কোনাখালী এলাকা থেকে শুক্রবার সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়।

আটক দিদারুল চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ওই এলাকায় তিনবারের ইউপি চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা।

আটক হওয়ার মুহূর্তে দিদারুল হক তার ফেসবুকে লেখেন ‘আমি গ্রেপ্তার হয়েছি, প্রিয় কোনাখালীবাসী শান্ত থাকুন। আপনাদের প্রার্থনায় রাখুন।’

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) ফরিদ হোসেন এই আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, কোনাখালীর সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হককে আটকের পর রাত ৯টার দিকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad