ঘন কুয়াশায় ৮ ফ্লাইটের যাত্রাপথ বদল

ঘন কুয়াশায় ৮ ফ্লাইটের যাত্রাপথ বদল
হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: উইকিপিডিয়া
Advertisement
Advertisement

ঘন কুয়াশার কারণে রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত আটটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রাপথ বদল করে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে।

শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বিমানবন্দর কর্মকর্তারা জানান, রাজধানীর প্রধান এই বিমানবন্দরে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা বিবেচনায় ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটগুলোর মধ্যে তিনটি চট্টগ্রামের শাহ আমানতে, চারটি ফ্লাইট ভারতের কলকাতায় এবং একটি থাইল্যান্ডের ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়া মাত্রই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক বিমান চলাচল পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, ফ্লাইট বিলম্বে বা যাত্রাপথ পরিবর্তনের ফলে বিপাকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। নিয়ম অনুযায়ী যাত্রীদের খাবার ও হোটেলে থাকার ব্যবস্থা করা হচ্ছে।

সাময়িক এই বিভ্রাটে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad