গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতিসংঘের সহায়তা চায় জামায়াত

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতিসংঘের সহায়তা চায় জামায়াত
জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে জামায়াতের আমির শফিকুর রহমানের বৈঠক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে জাতিসংঘের সহায়তা চায় বাংলাদেশে জামায়াতে ইসলামী। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে জামায়াতের আমির শফিকুর রহমানের বৈঠকে বিষয়টি জানানো হয়েছে।

রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক দলের পক্ষ থেকে হস্তক্ষেপের সীমাবদ্ধতা থাকলেও জামায়াতে ইসলামী ইতিবাচক ভূমিকা রাখতে আগ্রহী বলে জানান দলটির আমির।

মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় অনুষ্ঠিত বৈঠকে দলটির পক্ষ থেকে এমন সহযোগিতা চাওয়া হয়েছে।

বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন, পাহাড়ি সংকটসহ আঞ্চলিক স্থিতিশীলতায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনেরও আমরা আহ্বান জানিয়েছি।’

বৈঠকে জাতীয় নির্বাচনে জামায়াতের ভূমিকা সম্পর্কে জানতে চান জাতিসংঘ প্রতিনিধি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad