নেত্রকোনায় মুদি দোকানিকে গলা কেটে হত্যা

নেত্রকোনায় মুদি দোকানিকে গলা কেটে হত্যা
নারায়ণ পাল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নেত্রকোনার মোহনগঞ্জে নারায়ণ পাল (৪০) নামের এক মুদি দোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ১১টার দিকে পৌর শহরের দক্ষিণ দৌলতপুর থানার মোড় এলাকায় ওই ব্যবসায়ীর দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নারায়ণ পাল পৌর শহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকান পরিচালনা করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের দক্ষিণ দৌলতপুরে থানা থেকে ১৫০ মিটার দূরে থানা মোড়ে নারায়ণ পাল মুদি দোকান চালাতেন। সোমবার দিবাগত রাত ১১টার দিকে দোকানের মধ্যে নারায়ণের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন একজন ক্রেতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পাশাপাশি আশপাশের বিভিন্ন দোকানে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। দোষীদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad