গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ 

গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ 
Advertisement
Advertisement

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে কাশিয়ানী উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে তারা।

জানা গেছে, কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে কালি লেপনের প্রতিবাদ এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে এ কর্মসূচি পালন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। আনুমানিক ৪০-৫০ জন কর্মী ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়।

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার সোমবার দুপুরে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও শেয়ার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ জুন রাতে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কে বা কারা কালি লেপন করেন। পরদিন রাতে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে ম্যুরালের কালি মুছে পরিষ্কার করতে দেখা যায়। ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘একটি ঝটিকা মিছিল হয়েছে, আমরা অনুসন্ধান করছি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেহেতু তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad