গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে ১৮ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা ইউএনবি জানায়, খুলনার মংলা থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাওয়ার পথে ঘটনাস্থলে অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক-চালকসহ তিনজন নিহত ও অপর ৩০ জন আহত হন।

ওসি খন্দকার হাফিজুর রহমান আরো জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

দুর্ঘটনার পর ওই মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad