গাজীপুরে কয়েল কারখানায় আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে কয়েল কারখানায় আগুন নিয়ন্ত্রণে
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাজীপুরে বাঘেরবাজারে কয়েল তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় বিকাল ২টা ৫৫ মিনিটে দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার দুপুর ১টার দিকে বাঘেরবাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ওই কারখানার শেড, কয়েল ও কয়েলের ট্রলি পুড়ে গেছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad