গাইবান্ধায় বিদ্যালয় থেকে সিসিটিভি ক্যামেরা চুরি

গাইবান্ধায় বিদ্যালয় থেকে সিসিটিভি ক্যামেরা চুরি
ভরতখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় | ফাইল ছবি
Advertisement
Advertisement

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনটি সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এ সময় বিদ্যালয়ের একটি টিউবওয়েলও ভেঙে ফেলা হয়।

শুক্রবার সন্ধ্যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্র সরকার জানান, ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।

তিনি বলেন, ‘বিদ্যালয়ের পক্ষ থেকে একজন শিক্ষক প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ  করা হবে।’

স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার রাতের কোনো একসময় বিদ্যালয় প্রাঙ্গণে এ চুরির ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। অজ্ঞাত চোরেরা কৌশলে ক্যামেরাগুলো খুলে নিয়ে যায় এবং একটি টিউবওয়েল ভেঙে ফেলে।

সকালে বিদ্যালয়ে এসে ক্যামেরা না থাকা ও ভাঙা টিউবওয়েল দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ঘটনার খবর পেয়ে একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad