খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সুপ্রিম কোর্টে সাধারণ ছুটি

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সুপ্রিম কোর্টে সাধারণ ছুটি
Advertisement
Advertisement

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সুপ্রিম কোর্টের দুই বিভাগেই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ফলে বছরের শেষ দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব ধরনের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে সরকার কর্তৃক নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। এ কারণে বাংলাদেশের প্রধান বিচারপতির অনুমোদনক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad