প্রাথমিকের নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পেছাল

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পেছাল
Advertisement
Advertisement

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষাটি আগামী ৯ জানুয়ারি নেওয়ার জন্য সম্ভাব্য সূচি নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান টাইমস অব বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় শোকের কারণে শুক্রবারের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি নেওয়ার জন্য সম্ভাব্য তারিখ হিসেবে পরবর্তী শুক্রবার সময় ধরে রাখা হয়েছে। এখন জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করে পরীক্ষার সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, এবার দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন চাকরিপ্রার্থী। সেই হিসেবে গড়ে প্রতি পদের বিপরীতে ৭৫ জন চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নেবেন।

এদিকে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ণ কর্মসূচি (পিইডিপি-৫) দলিলাদি প্রণয়ন তত্ত্বাবধান ও নির্দেশনার জন্য পরামর্শক কমিটি কর্তৃক একটি কর্মশালা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে হওয়ার কথা ছিল।

তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকের কারণে কয়েকজন কর্মশালা আয়োজনের বিরোধিতা করলে পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারের বাসভবনে বৈঠকটি হয়।

এ বিষয়ে বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, শোকের কারণে কোনো আড়ম্বর আয়োজন থেকে বিরত ছিল সবাই। কিন্তু মন্ত্রিপরিষদের অনুমতি সাপেক্ষে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad