খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি আওয়ামী লীগের পলাতক নেতা ছিলেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার একটি আবাসিক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, রফিকুল আলমের বিরুদ্ধে খাগড়াছড়ির বিভিন্ন থানায় হত্যাসহ মোট ৪৭টি মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান এবং চট্টগ্রাম ও ঢাকায় অবস্থান পরিবর্তন করে লুকিয়ে ছিলেন।
খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, ঢাকার ভাটারা থানা পুলিশের একটি দল রফিকুল আলমকে গ্রেপ্তার করে।


