খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খাগড়াছড়িতে ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে পার্বত্য জেলার চেঙ্গী ব্রীজ সংলগ্ন হেরিটেজ পার্কের সামনে এ ঘটনা ঘটে।

এতে পানছড়ি পুজগাং তারাবন্যা এলাকার খুলরাম চাকমার ছেলে সিজন চাকমা এবং নুনছড়ির বাসিন্দা রিজুম চাকমা নিহত হন।

প্রত্যক্ষদর্শী জামাল উদ্দিন জানান, হেরিটেজ পার্কের সামনে একটি মোটরসাইকেল খাগড়াছড়ি শহরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

জেলা সদর হাসপাতালের চিকিৎসক মঞ্জুরুল হক জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে।

পার্বত্য জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad