ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাসের প্রণোদনার আশ্বাস নেত্রকোনার ডিসির

ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাসের প্রণোদনার আশ্বাস নেত্রকোনার ডিসির
বৃহস্পতিবার খালিয়াজুরী উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শন করেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান | ছবি: টাইমস
Advertisement
Advertisement

টানা ভারী বৃষ্টিতে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার অর্ধেক অংশের বোরো ধান পানিতে ডুবে গেছে।

বৃহস্পতিবার সরাসরি পরিস্থিতি দেখতে খালিয়াজুরী উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শন করেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

এ সময় তিনি কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে আশ্বাস দেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস প্রণোদনার ব্যবস্থার আশ্বাস দেন।

উপজেলার বোয়ালীর হাওর, জিয়াখরা হাওর, নাওটানা, বিরবিল্লাহ, খালিয়াজুরী সদরের কীর্তনখোলা, গুচিগাইসহ বেশকিছু হাওরে সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি।

আরও পড়ুন

কৃষকরা জেলা প্রশাসকের কাছে খালিয়াজুরী উপজেলার কৃষিখাতে অব্যস্থাপনা, শ্রমিক সংকট, ধানকাটার মেশিনের (হারভেস্টার) অভাব, অপরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ, ছোট-বড় প্রায় শতাধিক জলমহাল দীর্ঘদিন খনন না করাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

মুশফিকুর রহমান তাদের আগামীতে এই সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস প্রণোদনার ব্যবস্থার কথাও জানান। পরে তিনি উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাদির হোসেন শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, জেলা কৃষি বিভাগের উপপরিচালক মো. আমিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad