ক্রিকেটে ঠাঁসা ২০২৬: চূড়ান্ত ভারতের বাংলাদেশ সফর

ক্রিকেটে ঠাঁসা ২০২৬: চূড়ান্ত ভারতের বাংলাদেশ সফর
ভারতের বিকল্প কোনো ভেন্যুতেও খেলতে রাজি নয় বাংলাদেশ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

২০২৫ সালের আগস্টে সাদা বলের দুটি সিরিজ খেলতে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও সেটা বাতিল হয়েছে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনে। তবে শুক্রবার ২০২৬ সালে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের আনুষ্ঠানিক সূচির ঘোষণায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরে পুনঃনির্ধারিত সূচিতে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভারতকে আতিথেয়তা দেবে বাংলাদেশ।

১, ৩ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের সূচি ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর। যদিও এখনো চূড়ান্ত করা হয়নি ভেন্যু।

ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে মার্চে পাকিস্তানের বিপক্ষে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর আবার মে মাসে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে পাকিস্তান। এপ্রিল-মে মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। সমান সংখ্যক ম্যাচ খেলতে জুনে আসবে অস্ট্রেলিয়া।

অক্টোবর-নভেম্বর মিলিয়ে বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad