ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের বন্দরে ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিতে একটি পুরাতন তেলের ট্যাংক কাটার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শেখ রফিক (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মহিবুল (৪৮) নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকাল ৫টায় রফিককে মৃত ঘোষণা করেন।

ফ্যাক্টরিটির অ্যাডমিন এক্সিকিউটিভ মোস্তাফিজুর রহমান জানান, ওই দুজন ওয়েল্ডিং মিস্ত্রি। একটি গাড়ির পুরাতন তেলের ট্যাংক গ্যাসের আগুনের মাধ্যমে কাটছিলেন। তখনই গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে শেখ রফিকের পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে যায় ও মাথাসহ শরীরে আঘাত পান মহিবুল। ঘটনার পরপরই তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক শেখ রফিককে মৃত ঘোষণা করেন। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন মহিবুল।

তিনি আরও জানান, রফিকের বাড়ি কক্সবাজারের রামু থানায়। তারা দুজনই কারখানার শ্রমিক।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি বন্দর থানাকে অবহিত করা হয়েছে। নিহতের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad