হবিগঞ্জে বিজিবির অভিযানে ৮ গরুসহ মাদকদ্রব্য উদ্ধার

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৮ গরুসহ মাদকদ্রব্য উদ্ধার
বিজিবির অভিযানে ৮ গরুসহ মাদকদ্রব্য উদ্ধার
Advertisement
Advertisement

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ৮টি ভারতীয় গরু ও ১০ কেজি গাজাসহ বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

শনিবার দুপুরে হবিগঞ্জ ৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে উপজেলার সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় ৮টি গরু, ১০ কেজি গাঁজা ও বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছিল চোরাচালান চক্র। বিজিবির সদস্যরা বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালান। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চক্রটি পালিয়ে যায়। পরে উদ্ধার করা মালামাল জব্দ করা হয়।

হবিগঞ্জ ৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, চোরাচালান রোধে তৎপর বিজিবি। মাদকসহ যেকোনো অবৈধ পণ্য জব্দ করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad