কুষ্টিয়ায় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

কুষ্টিয়ায় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কুষ্টিয়ার কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। এর মধ্যে রয়েছে একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার।

শনিবার রাত ৮টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারাদি গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। রাত ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।

এসআরবি-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হকের নেতৃত্বে একটি আভিযানিক দল বারাদি গ্রামের মো. মোবারক আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী দোচালা টিনের খোলা শোওয়ার ঘরের মাটির গর্তের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও এসআরবি কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার রেজাউল হক বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলি ৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad