থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ ক্যাম্প। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ মো. নিশান ওরফে ছোট নিশান (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব।

এর আগে, র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু মঙ্গলবার চন্দ্রগঞ্জ উপজেলার পোদ্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, একটি ফোল্ডিং নাইফ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা পোদ্দার বাজার এলাকায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ছোট নিশানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি তারা পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তল ও গুলি জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল বলে জানান তিনি।

নিশানের বিরুদ্ধে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার র‌্যাব নিশানকে তাদের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। নিশান পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad