কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা লালন শাহ ব্রিজের প্রবেশ মুখ গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিরপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সিমা খাতুনের পুত্র সিয়াম (২০) এবং আব্দুল কুদ্দুসের পুত্র রশিদ (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন বিকালে সিয়াম ও রশিদ মোটরসাইকেলে করে ভেড়ামারা লালন শাহ ব্রিজ, হার্ডিঞ্জ ব্রিজ ও মনি পার্ক এলাকায় ঘোরাঘুরি করেন।

ঘোরা শেষে বাড়ি ফেরার পথে লালন শাহ ব্রিজের প্রবেশ মুখ গোল চত্বরে পৌঁছালে কুষ্টিয়া থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, ট্রাকচাপায় দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad