কুমিল্লা থেকে অস্ত্রসহ আটক ১

কুমিল্লা থেকে অস্ত্রসহ আটক ১
Advertisement
Advertisement

কুমিল্লার হোমনা উপজেলায় দুটি পিস্তল ও বুলেটসহ সোহাগ (৩২) নামের একজনকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার ভোর ৬টায় বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথবাহিনী হোমনা উপজেলার মাথাভাঙা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনী জানায়, অভিযানে ওই এলাকার বাসিন্দা মো. সোহাগকে আটক করা হয়। তার কাছ থেকে দুইটি পিস্তল এবং ১৪ রাউন্ড এ্যামুনেশন উদ্ধার করা হয়েছে।

আটক হওয়া ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র হোমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad