বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে স্বাগত জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লেখেন: ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’ এরপর ইংরেজিতে নিজের নাম ডা. শফিকুর রহমান দিয়ে বাংলায় লেখেন ‘আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।’
তারেক রহমান ঢাকায় অবতরণের পর জামায়াতের আমির দলের অফিসিয়াল পেজে এই পোস্ট দেন।


