ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা ১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার দলের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

একইদিনে ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ঢাকা ১৩ ও ঢাকা ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী এ তথ্য জানান। তিনি আরও জানান, এই দুই আসন থেকে এখন পর্যন্ত ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আসন্ন নির্বাচনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর।

এর আগে, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে ঢাকা ১৫ আসন থেকে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্য সম্ভাব্য প্রার্থীরা আরও অন্তত এক ডজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad