কুমিল্লার দাউদকান্দিতে বাসে আগুন লেগে চারজন নিহত

কুমিল্লার দাউদকান্দিতে বাসে আগুন লেগে চারজন নিহত
Advertisement
Advertisement

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসে আগুন লেগে চারজন মারা গেছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই শিশু, একজন নারী ও একজন পুরুষ। এখনো তাদের পরিচয় জানা যায়নি।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেন।

তিনি জানান, বাসের সঙ্গে সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানি তেলের ট্যাংক ফেটে যায়। ধারণা করা হচ্ছে সেই জ্বালানি তেল বাসে ছড়িয়ে পড়ে আগুন লেগে যায়। এতে অল্প সময়ের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণের পর চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এরশাদ হোসেন জানান, নিহতদের একজন মোটরসাইকেল যাত্রী বলে ধারণা করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad