নিরাপত্তা শংকায় ভারতের অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঠাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ যেহেতু আইসিসির পূর্ণ সদস্য সেহেতু ভবিষ্যত অনুদান-সহ আনুষাঙ্গিক অনেক কিছু নিয়েই চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনাও আছে। সাবেক অধিনায়ক তামিম ইকবালও বৃহস্পতিবার বিসিবিকে আহ্বান জানান ভবিষ্যত চিন্তা করে সিদ্ধান্ত নিতে। সেই মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম সরাসরি তামিমকে ‘ভারতের দালাল’ বলে ফেসবুকে পোস্ট করেন।
দেশের ক্রিকেটপ্রেমীরা তো বটেই ক্রিকেটাররাও ফুঁসে উঠেছেন এই ঘটনায়। বিসিবির দায়িত্বশীল পর্যায়ের কেউ তামিমের মতো একজন সাবেক ক্রিকেটারকে এভাবে অপমান করতে পারেন না বলে জানিয়েছেন অনেকেই। তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, শামসুর রহমান শুভর মতো ক্রিকেটাররাও প্রতিবাদ জানিয়েছেন নিজ নিজ অবস্থান থেকে।
সাইফউদ্দিনের ফেসবুক পোস্ট
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিসিবি সভাপতি বরাবর প্রতিবাদলিপিও পাঠানো হয়েছে। একইসাথে বিসিবি পরিচালক নাজমুলকে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে, এমন শর্তও বেধে দিয়েছে।
বিসিবি সভাপতি বরাবর প্রতিবাদ লিপি পাঠিয়েছে কোয়াব
সাইফউদ্দিন ও তাসকিন লেখেন, ‘ক্রিকেট বাংলাদেশের প্রাণ। সেই ক্রিকেটে বড় অবদান রাখা সাবেক জাতীয় অধিনায়ক কে ঘিরে সাম্প্রতিক এক মন্তব্য অনেককেই ভাবিয়েছে। দেশের একজন সাবেক ক্রিকেটারকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয় বলেই মনে করি। আশা করি, সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল অবস্থান নেবে।’
সাবেক অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দেশের ক্রিকেট সমাজের প্রতি অপমানজনক। একজন ক্রিকেটারের প্রতি এমন আচরণ বোর্ডের দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক।
তাইজুল ইসলামের ফেসবুক পোস্ট
একজন সিনিয়র ক্রিকেটারকে ন্যূনতম সম্মানও দেওয়া হয়নি; বরং তাকে জনসম্মুখে ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়েছে। এত বড় দায়িত্বে বসে কোথায় এবং কীভাবে কথা বলতে হয়, তার বেসিক শিষ্টাচারও এ ধরনের মন্তব্যে দেখা যায়নি।
আমি এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও তাকে জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। বিসিবিকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’
মুমিনুল হকও প্রতিবাদ জানিয়েছেন নিজের ফেসবুক পেইজে।
বিসিবি পরিচালক নাজমুলের এমন মন্তব্যকে রুচিহীন বলেছেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, ‘সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যে আমি হতবাক। একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন শুধু রুচিহীনই নয়, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আমাদের ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী।’
বৃহস্পতিবার রাজধানীর মিরপুর সিটি ক্লাব গ্রাউন্ডে এক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বিশ্বকাপ ঘিরে বিসিবির নেয়া সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তামিম। সেখানে সাবেক এই অধিনায়ক বলেন ‘আপনি যদি দেখেন আমাদের ৯০-৯৫ ভাগ ফাইনান্স কিন্তু আইসিসি থেকেই আসে। আমরা যখন খেলতে যাই দর্শক অনেক রকম করেই চিন্তা করে আবেগ থেকে অনেক কিছু বলে। সব কিছু এভাবে চিন্তা করলে আপনি এত বড় প্রতিষ্ঠান চালাতে পারবেন না।’
মূলত তামিমের বক্তব্যের এই অংশটি নিয়েই বিসিবি পরিচালক নাজমুল ফেসবুকে তাকে ভারতের দালাল বলেছেন। তামিমের ছবি ও এই মন্তব্য সম্বলিত ‘ক্রিকেটাঙ্গন’ নামের সুপরিচিত একটি ফেসবুক পেইজের পোস্ট শেয়ার করে নাজমুল লেখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগন দুচোখ ভরে দেখলো।’
Follow TIMES on Google News
Get trusted updates and editor-picked stories in your feed.