কামরাঙ্গীচরে শিশুকে ধর্ষণ, আসামির আমৃত্যু কারাদণ্ড

কামরাঙ্গীচরে শিশুকে ধর্ষণ, আসামির আমৃত্যু কারাদণ্ড
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার কামরাঙ্গীচরে সাত বছর বয়সী এক শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ নাজিম মিয়াকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।  

রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ এরশাল আলম জর্জ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর বিকেলে কামরাঙ্গীচরের মধ্য ইসলামনগরে আসামি নাজিম মিয়া বিস্কুট দেওয়ার কথা বলে জোরপূর্বক ওই শিশুকে ধর্ষণ করে।  এ সময় শিশুর বাবা-মা বাসায় ছিলেন না। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে নাজিম মিয়া পালিয়ে যান। পরে ওই শিশুকে  রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এঘটনায় মামলার পর সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের শুনানি শেষে রোববার রায় ঘোষণা করেন বিচারক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad