ঢাবির সেশনজট এড়াতে দ্রুত পদক্ষেপের দাবি ছাত্র-মৈত্রীর   

ঢাবির সেশনজট এড়াতে দ্রুত পদক্ষেপের দাবি ছাত্র-মৈত্রীর   
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন ও একাডেমিক সংকট দ্রুত সমাধানে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী। রোববার এক বিবৃতিতে সংগঠনটির ঢাবি শাখা এ দাবি জানায়।

বিবৃতিতে সংগঠনটি জানায়, ভবন সংস্কারের কারণে ঘোষিত ক্রান্তিকালীন ছুটিতে সেশনজট তৈরি হতে পারে। ফলে সেশনজট নিরসনসহ সংস্কার কার্যক্রমের পূর্ণাঙ্গ অর্থপরিকল্পনা ও অগ্রগতি প্রতিবেদন দ্রুত প্রকাশ করতে হবে।   

বিবৃতিতে জানানো হয়, টানা ভূমিকম্পে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল, শেখ মুজিব হল, ফজিলাতুন্নেছা মুজিব হল ও শামসুন নাহার হলসহ বেশ কিছু আবাসিক ভবনে নতুন ফাটল ও অবকাঠামোগত ঝুঁকির বিষয়টি প্রকাশ্যে আসে।

এ সময় নিরাপত্তাহীনতার আশঙ্কায় ঢাবির আবাসিক শিক্ষার্থীরা বাধ্য হয়ে কর্মচারী ভবনসহ অন্যান্য স্থানে আশ্রয় নিতে শুরু করেন। একারণে ঢাবি কর্তৃপক্ষ ঝুঁকি মূল্যায়ন ও সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়।

এই ক্রান্তিকালীন ছুটির সঙ্গে মিলে শীতকালীন ছুটি দীর্ঘায়িত হওয়ায় শিক্ষাবর্ষ বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে বলে জানায় সংগঠনটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad