কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, ‘এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যারা ফ্যাসিবাদবিরোধী অন্দোলন সংগ্রাম করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব সকল শক্তিকে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।’
শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুরে ইসলামী দার্শনিক সৈয়দ আলী আশরাফ (রহ.)-এর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন ‘দেশের বিরুদ্ধে কেউ যাতে যড়যন্ত্র করতে না পারে, গণতন্ত্রকে বাধাগ্রাস্ত করতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে অন্তবর্তর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। বিএনপি সেটাকে স্বাগত জানিয়েছে আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ হবে।’
এ সময় সাবেক প্রতিরক্ষা সচিব ও আশরাফ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান আবু মো.মনিরুজ্জামান খানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান শাহ কাওসার মুস্তফা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের শিক্ষা নীতি ও গবেষণা উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ।


