সিআইডি কর্মকর্তাকে চড় ও হত্যার হুমকি, কৃষকদল নেতা গ্রেপ্তার

সিআইডি কর্মকর্তাকে চড় ও হত্যার হুমকি, কৃষকদল নেতা গ্রেপ্তার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দিনাজপুর কোতোয়ালি থানার ভেতর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক পুলিশ পরিদর্শককে গালিগালাজ, সজোরে চড় ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা কৃষকদলের সদস্য সচিব মো. মজিবর রহমানকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে ভুক্তভোগী সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে মজিবর রহমানসহ আরও দুই অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহে থানায় যান সিআইডি কর্মকর্তা নওয়াবুর রহমান।

রাত সাড়ে ৯টার দিকে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের সামনে অবস্থানকালে এক ব্যক্তি তার কাছে ওসির অবস্থান জানতে চান। তিনি নিজের পরিচয় দিয়ে জানান যে ওসির অবস্থান তার জানা নেই। এতে ক্ষিপ্ত হয়ে গালাগাল শুরু করেন অভিযুক্ত ব্যক্তি। প্রতিবাদ জানালে সঙ্গে থাকা দুজনের প্ররোচনায় মজিবর রহমান ওই সিআইডি কর্মকর্তার গালে সজোরে চড় দেন।

আরও পড়ুন

সোরগোল শুনে পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও অভিযুক্তরা পুলিশ সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্যসহ তাকে প্রাণনাশের হুমকি দিতে থাকেন। পরে ওসির নির্দেশে মজিবর রহমানকে থানা হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় প্রকাশ করলেও সঙ্গে থাকা অপর দুই আসামি কৌশলে পালিয়ে যান।

ভুক্তভোগী পরিদর্শক নওয়াবুর রহমান জানান, প্রাথমিক চিকিৎসা গ্রহণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে। আলামত হিসেবে এজাহারের সঙ্গে তার চিকিৎসাপত্র ও ঘটনার ভিডিও ফুটেজ সংবলিত পেনড্রাইভ জমা দেওয়া হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই মামলা নথিভুক্ত করে অভিযুক্ত মজিবর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad