কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী টানেলের ‘পতেঙ্গা হতে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা হতে পতেঙ্গা’ টিউবে ট্রাফিক ডাইভারসন কার্যকর থাকবে।
এ সময় টানেলে থাকা যানবাহনের চাপ অনুযায়ী উভয়মুখে চলাচলকারী যাত্রীদের ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ কার্যক্রম নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।


