সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১
দুর্ঘটনায় নিহত ব্যক্তি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ইট বোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় নারীসহ আহত হয়েছেন চারজন।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে পশ্চিম দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক চাপা দেয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন। তবে তিনি সিএনজির চালক নাকি যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা সুরুজ শেখ জানান, দুর্ঘটনায় সিএনজিতে থাকা এক নারীসহ চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘাতক ট্রাক ও চালককে শনাক্তে কাজ করছে পুলিশ।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad