ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ফটো
Advertisement
Advertisement

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে নতুন বাজার ১০০ ফিট রাস্তার একটি ছয় তলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহীনের ভাগনি হাফছা (৮)।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম উদ্দিন জানান, শাহীন কাপড়ের শোরুমে কাজ করেন। বাসাটিতে ভাড়া থাকেন তারা। ভোরে ওই বাসায় বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। এতে বাসার সবাই দগ্ধ হন।

তিতাস গ্যাস লাইনের লিকেজ হয়ে বাসাটিতে গ্যাস জমে থাকায় কোনোভাবে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন প্রতিবেশী ও স্থানীয়রা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে  শাহীনের শরীরের ৫০ শতাংশ, তার স্ত্রী ফাহিমার ৪৫ এবং হাফছার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থায় আশঙ্কাজনক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad