নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যুবক আটক

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যুবক আটক
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত রবি ও ভুক্তভোগী শিশু একই গ্রামের বাসিন্দা।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউলের বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের এক গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে।

আরও পড়ুন

নিহত শিশুর স্বজনরা জানান, রবিউলের ঘরের ভেতর শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান। তিনি শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছেন বলে অভিযোগ করেন স্বজনরা। পরে অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবিকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে ক্ষুব্ধ স্থানীয় লোকজন আটক করে গণপিটুনি দেন।

খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে আটক রবিউল থানা হেফাজতে রয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডু বলেন, ‘রবিউলকে থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad