করোনায় একদিনে ৫ জনের মৃত্যু

করোনায় একদিনে ৫ জনের মৃত্যু
Advertisement
Advertisement

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৬২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৫১৫ জন। এর মধ্যে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয় ১৬ জনের। এ ছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন। এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৩৩ জন শনাক্ত হন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে চার জন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে ঢাকায় একজন, চট্টগ্রামে তিন জন এবং রাজশাহীতে একজন চিকিৎসাধীন ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর