কয়েক দিনের তুলনায় খালেদা জিয়া স্থিতিশীল: জাহিদ হোসেন

কয়েক দিনের তুলনায় খালেদা জিয়া স্থিতিশীল: জাহিদ হোসেন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

বিগত কয়েক দিনের তুলনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও বেশি স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘ওটিতে (অপারেশন থিয়েটারে) নিয়ে উনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে। অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন। সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) আইসিইউর ব্যবস্থা সংবলিত কেবিনে চিকিৎসাধীন আছেন তিনি।’

শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ অবস্থা জানান দলের এই স্থায়ী কমিটির সদস্য।

জাহিদ হোসেন বলেন, ‘গত ২৩ নভেম্বর থেকে প্রায় এক মাস খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে গত এক মাসের মধ্যে উনার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল আছে।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘আমরা তার পরিবারের সবার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই। যেভাবে তিনি দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসা নিতে পারছেন। সেটি যাতে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে অব্যাহত রাখার তৌফিক দেন। এখনকার যে অবস্থা আছে এই অবস্থা যাতে আরও সুস্থতার দিকে উনাকে নিয়ে যেতে পারেন সে দোয়া চাই।’

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

৩০ নভেম্বর ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। চিকিৎসকেরা এখনো খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থাকে ‘গুরুতর’ হিসেবে বিবেচনা করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad