ফের সাভার পৌর কমিউনিটি সেন্টারে মিলল মরদেহ

ফের সাভার পৌর কমিউনিটি সেন্টারে মিলল মরদেহ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের টয়লেট থেকে আগুনে পোড়া অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।

শুক্রবার কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে কমিউনিটি সেন্টারের ভেতরে এক ব্যক্তির পোড়া মরদেহ দেখে জরুরি সেবা-৯৯৯ নম্বরে কল দেয় স্থানীয়রা। খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহের পরনে জিন্সের প্যান্ট ও জ্যাকেট ছিল।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের শেখ বলেন, মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এ নিয়ে এই কমিউনিটি সেন্টারের ভিতর থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গত ১২ অক্টোবর ওই কমিউনিটি সেন্টার থেকে অজ্ঞাত এক নারীর (৩০) অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত ২৯ আগস্ট রাতেও সেখান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

২০২৪ সালের ৫ আগষ্টের আগে পৌর কমিউনিটি সেন্টারটি ঢাকা জেলা পুলিশ তাদের ব্যারাক হিসেবে ব্যবহার করতো। ৫ আগস্টের হামলার পর যথাযথ উদ্যোগ এবং আর্থিক দৈন্যতার কারণে পৌর কমিউনিটি সেন্টারটি আর সংস্কার করা হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad