ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীর মৃত্যু

ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ওই শিক্ষার্থীর নাম মো. তাহির উজ জামান আকাশ। তার বাবার নাম ইসলমাইল এবং মায়ের নাম শামীমা আক্তার। তিনি মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার বিকাল ৩টার দিকে মোকাররম ভবনের রোবটিক্স বিভাগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট (লাইফ সায়েন্স স্কুল) ভর্তি পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন।

পরীক্ষা কেন্দ্রের গেটে উপস্থিত নিরাপত্তাকর্মীরা অজ্ঞান অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, কম্পিউটার সায়েন্স ভবনের বারান্দায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই শিক্ষার্থী।

ঢামেক হাসপাতাল ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মৃত শিক্ষার্থীর মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad