ওয়াকআউট করা কি অপরাধের পর্যায়ে পড়বে, প্রশ্ন বিরোধী দলের

ওয়াকআউট করা কি অপরাধের পর্যায়ে পড়বে, প্রশ্ন বিরোধী দলের
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সংসদ থেকে ওয়াকআউট করা কোনো অপরাধের পর্যায়ে পড়বে কি না প্রশ্ন রেখেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর অধিবেশনে যোগ দিয়ে স্পিকারের বরাবর প্রশ্ন রাখেন বিরোধী দলের নেতা।

এদিন মাগরিব নামাজের বিরতি দেওয়ার আগে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। তবে বিরতির পর অধিবেশনে যোগ দিয়ে বিরোধী দলের নেতা শফিকুর রহমান প্রশ্ন রেখে বলেন, ‘আমরা যেটা যৌক্তিক মনে করব, সেটাতে আমরা একমত হব ও সহযোগিতা করব।’

তিনি আরও বলেন, ‘যেটা আমাদের যুক্তিতে ধরবে না, সেটার আমরা বিরোধিতা করব। এটা আমাদের দায়িত্ব এবং অধিকার। আমি একটু জানতে চাই, আসলে সংসদ থেকে ওয়াকআউট করা, এটা কি কোনো অপরাধের পর্যায়ে পড়বে?’

‘আমরা সবাই তো জানি এটা ডেমোক্রেটিক রাইট অ্যান্ড প্রাকটিস। আমাদের রাইটস আছে, সেই রাইটসের বলে আমরা যা উপযুক্ত মনে করেছি, আমরা আগের আলোচনায় সেরকম করেছি। কিন্তু দুঃখের বিষয়, সিনিয়র যারা এখানে সদস্য আছেন, তারা আগেও পার্লামেন্টে ছিলেন এবং এখনো এসেছেন। তারা ভাগ্যবান। আমরা নতুন এসেছি। আমরা তাদের কাছ থেকেই শিখব কিন্তু সেখানে যদি আমরা চলে যাওয়ার পরে সরাসরি কমেন্ট করা হয়, তাহলে পরিবেশ ক্ষুণ্ন হবে,’ যোগ করেন তিনি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘আমার জানার বিষয় আমরা কি সরকারি দলকে জিজ্ঞেস করে ওয়াকআউট করব এবং আবার ফিরে আসব?’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়ালে ডেপুটি স্পিকার তাকে বসার জন্য বার বার অনুরোধ করেন। তিনি বলেন, ‘আপনি দয়া করে বসুন, আমরা দিনের কার্যসূচিতে যাব। যেহেতু বিরোধী দলের নেতা দাঁড়িয়ে ছিলেন সেজন্য ওনাকে ফ্লোর দেওয়া হয়েছে। এখানে যদি সংসদ নেতা দাঁড়াতেন ওনাকে ফ্লোর দিতাম।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেতাকে সম্মান করে উনারা ওয়াকআউট করার সময় আমি জাস্ট দাঁড়িয়ে বলেছিলাম- আইন প্রণয়নের সমস্ত ধাপ পার হয়ে যাওয়ার পরে এটা কী রকম ওয়াকআউট। সেটা আমি বুঝতে পারিনি। তবে ধন্যবাদ জানানোর জন্য দাঁড়িয়েছিলাম। ওনারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড রিডিং পর্যন্ত প্রত্যেকটা আইনে সহায়তা করেছেন। এর বাইরে আমরা কোনো আলাপও করিনি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad