এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য সোমবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১২ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েই মাঠে নামবে বাংলাদেশ। ২০২৪ সালে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা জেতেন আজিজুল হাকিম তামিমরা।

শিরোপা ধরে রাখার মিশনে তামিমের নেতৃত্বে ঘোষিত দলে খুব বেশি বদল নেই। বছরজুড়ে খেলা ক্রিকেটারদের বেশিরভাগই আছেন স্কোয়াডে। চমক হিসেবে আছেন শেখ পারভেজ জীবন। বাদ পড়েছেন রাফিউজ্জামান রাফি। স্কোয়াডে আরো আছেন সহ-অধিনায়ক জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, রিজান হোসেন, স্বাধীন ইসলামরা।

‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান, নেপাল ও শ্রীলংকা। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে ১৩ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। ১৫ ডিসেম্বর দ্য সেভেন স্টেডিয়ামে খেলবে নেপালের বিপক্ষে। ১৭ ডিসেম্বর শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের লড়াই।

বাংলাদেশের এশিয়া কাপের দল

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোঃ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম রাজিন ও মোহাম্মদ সবুজ।

স্ট্যান্ডবাই: রাফিউজ্জামান রাফি, সানজিদ মজুমদার, ফারজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম ও দেবাশীষ সরকার দেবা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad