চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নৌ সদস্যের মৃত্যু

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নৌ সদস্যের মৃত্যু
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৩০) নামে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে চিকনদণ্ডী ইউনিয়নের লালিয়ারহাটের মিস্ত্রি ঘাটা এলাকায় হাটহাজারী-অক্সিজেন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগরের চিকনছড়া এলাকার মো. মিরাজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, দেলোয়ার নৌবাহিনীতে সেইলর হিসেবে কর্মরত ছিলেন। এদিন ভোরে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।

আরও পড়ুন

পরে পথচারীরা রাস্তার ডিভাইডারের পাশে তাকে পড়ে থাকতে দেখে হাটহাজারী সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের কাজিন জাহিদুল ইসলাম ফরহাদ বলেন, ‘দেলোয়ার ২০১৩ সালে নৌবাহিনীতে যোগ দেন। ভোরে কাজে যাওয়ার সময় তিনি মারা গেছেন। এ খবর আমরা পাই।’

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ সকালে বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে গেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

গত এক সপ্তাহে হাটহাজারীর বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান চৌধুরীসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad