ঢাকার এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর থেকেই হাসপাতালের সামনে ভিড় করতে থাকে শোকগ্রস্ত হাজারও মানুষ।
তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন অনেকে।
এভারকেয়ার হাসপাতালের সামনে শোকগ্রস্ত মানুষের ভিড়। ছবি: টাইমসখালেদা জিয়ার মৃত্যুতে কালো ব্যাজ ধারণ করেছেন একজন। ছবি: জান্নাতুল ফেরদাউস/ টাইমসএভারকেয়ার হাসপাতালের সামনে শোকগ্রস্ত মানুষের ভিড়। ছবি: জান্নাতুল ফেরদাউস/ টাইমসএভারকেয়ার হাসপাতালের সামনে শোকগ্রস্ত কিছু মানুষ। ছবি: টাইমস
এদিন হাসপাতালের বাইরে বিএনপির সমর্থক ছাড়াও অনেক সাধারণ মানুষ জড়ো হয়ে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন।
খালেদা জিয়ার মৃত্যুর খবরে কান্নারত একজন। ছবি: জান্নাতুল ফেরদাউস/ টাইমসবিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোকগ্রস্ত এক রিক্সাচালক। ছবি: জান্নাতুল ফেরদাউস/ টাইমসখালেদা জিয়ার মৃত্যুতে শোকগ্রস্ত এক নারীর কান্না। ছবি: টাইমসনয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে খালেদা জিয়ার জন্য দোয়া। ছবি: তাসিফ আনোয়ার/টাইমসনয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে খালেদা জিয়ার জন্য দোয়া। ছবি: তাসিফ আনোয়ার/টাইমস
নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনেও দলীয় সমর্থকরা বিএনপি চেয়ারপারসনের জন্য শোক জানান এবং তার জন্য দোয়া-মোনাজাত করেন।
খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সেই সঙ্গে বুধবার একদিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।