ডিবি থেকে সরানো হলো রেজাউলকে

ডিবি থেকে সরানো হলো রেজাউলকে
ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপি সদর দপ্তরের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শনিবার রেজাউলকে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশ সই করেন । ডিএমপির অতিরিক্ত কমিশনার পদ মর্যাদায় তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সম্প্রতি আলোচিত মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ডিবির প্রধান কর্মকর্তা রেজাউল। মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, তা সঠিক হয়নি বলে রোববার এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার আগেই সরিয়ে দেওয়া হয় রেজাউলকে।

সরকার পরিবর্তনের পর গত ১ সেপ্টেম্বর ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব পান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল। ১৭ তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ডিবির প্রধানের দায়িত্ব পাওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad