এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ল

এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ল
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি থেকে মনোনয়ন নিতে আগ্রহীদের আবেদন সংগ্রহের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ নভেম্বর পর্যন্ত ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

এনসিপির কেন্দ্রীয় কার্যালয় ও অনলাইন প্ল্যাটফর্ম উভয় মাধ্যমেই আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছে দলটি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো মনোনয়নপ্রত্যাশী nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফরম পূরণ ও জমা দিতে পারবেন।

এ ছাড়া, সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। এনসিপির উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেও ফরম সংগ্রহ করা যাবে।

নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা সম্পন্ন করতে হবে বলেও জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর