‘এক মুরগি ৩ বার জবাই করা যাবে না’, ভর্তির জটিলতা নিয়ে শিক্ষামন্ত্রী

‘এক মুরগি ৩ বার জবাই করা যাবে না’, ভর্তির জটিলতা নিয়ে শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন | ফাইল ছবি
Advertisement
Advertisement

শিক্ষাক্ষেত্রে বারবার ভর্তির ঝামেলা কমিয়ে একবারই রেজিস্ট্রেশন পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘এক মুরগি তিনবার জবাই করা যাবে না। শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে।’

সোমবার দুপুরে যশোর শিক্ষা বোর্ড অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে যশোর মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড খুলনা বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

তিনি এক ক্লাস থেকে অন্য ক্লাসে ওঠার সময় নতুন করে ভর্তির বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

আরও পড়ুন

নিজের কাজ ও জবাবদিহিতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমাকে নিয়ে অনেকে ট্রল করছেন, আমি তা এনজয় করছি। আমি চাই শিক্ষা ব্যবস্থা নিয়ে সংসদে আমাকে প্রশ্ন করা হোক এবং কাঠগড়ায় তোলা হোক। শিক্ষার উন্নয়নে আমি কাজ করতে চাই।’

পরীক্ষায় ডিজিটাল নকলের প্রবণতাকে শিক্ষকদের দুর্বলতা হিসেবে চিহ্নিত করে তিনি এর মূল কারণ খুঁজে বের করার আহ্বান জানান।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোসাম্মৎ আসমা বেগমের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। তিনি আধুনিক ও শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে প্রধানমন্ত্রীর দৃঢ় প্রতিজ্ঞার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঝিনাইদহ-৩, যশোর-৫ ও ৬, নড়াইল-২, বাগেরহাট-৪ এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সভায় বক্তব্য দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad