এক দশক পর সালমান-কারিনা

এক দশক পর সালমান-কারিনা
Advertisement
Advertisement

প্রায় এক দশক পর আবারও কি একসঙ্গে ফিরছেন সালমান খান ও কারিনা কাপুর। ২০১৫ সালের বজরঙ্গি ভাইজানের পর এই জনপ্রিয় জুটিকে আর একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি। তবে নতুন এক প্রজেক্ট ঘিরে আবারও আলোচনায় তারা।

বলিউডে বর্তমানে চর্চার কেন্দ্রে রয়েছে সালমান খানের আসন্ন সুপারহিরো সিনেমা। নির্মাতা জুটি রাজ ও ডিকের সঙ্গে এই কাজটি শুরু থেকেই আগ্রহ তৈরি করেছিল। এবার সেই আগ্রহ আরও বেড়েছে নায়িকা নির্বাচন নিয়ে নতুন খবর প্রকাশ পাওয়ায়।

সাম্প্রতিক আপডেট বলছে, ছবির নারী প্রধান চরিত্রের জন্য এখন সবচেয়ে এগিয়ে রয়েছেন কারিনা কাপুর খান। সব কিছু ঠিক থাকলে, দীর্ঘ বিরতির পর আবারও এক ফ্রেমে দেখা যেতে পারে এই জুটিকে।

এর আগে এই চরিত্রের জন্য দক্ষিণী তারকা সামান্থার নাম শোনা গিয়েছিল। তবে নতুন তথ্য অনুযায়ী, নির্মাতাদের প্রথম পছন্দ এখন কারিনা, এবং তার সঙ্গে আলোচনা এগোচ্ছে।

এই প্রজেক্ট ঘিরে কৌতূহলের আরেকটি বড় কারণ—সালমান খানকে এখানে দেখা যেতে পারে এক সুপারহিরো চরিত্রে, যা তার ক্যারিয়ারে তুলনামূলক নতুন ধারা।

যদিও গল্প, শুটিং শিডিউলসহ বেশ কিছু বিষয় এখনো চূড়ান্ত হয়নি, প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে চলছে বলে জানা গেছে। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকলেও, একটি প্রশ্নই এখন সবচেয়ে বেশি ঘুরছে—সালমান-কারিনা জুটি কি সত্যিই ফিরছে?

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad