উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু
মেট্রোরেল। ছবি: বাসস
Advertisement
Advertisement

বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর পর বন্ধ রাখা মেট্রোরেল আবার পুরো পথে চলাচল শুরু হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়।

এর আগে আগারগাঁও থেকে শাহবাগ অংশে দুই দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে। এতে কোনো সমস্যা না পেয়ে দুপুরের আগেই সম্পূর্ণ পথে রেল চলাচলের সিদ্ধান্ত জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় এদিন সকালে কর্মস্থলে যেতে ভোগান্তির শিকার হতে হয় ঢাকাবাসীকে। অনেকে কোনো যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই কর্মস্থলের উদ্দেশে রওনা হন।

ফার্মগেটের মেট্রোলাইনের শক অ্যাবজরভারের বিয়ারিং প্যাড খুলে পড়ে রোববার দুপুরের দিকে আবুল কালাম আজাদ (৩৫) নামে এক পথচারী ঘটনাস্থলেই প্রাণ হারান। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবুল কালাম এক ছেলে ও এক মেয়ের বাবা।

সেদিন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রীদের চলাচলে সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে মেট্রোরেল বন্ধের বার্তা দেয় ডিএমটিসিএল। এ সময় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এর কিছু পরে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করে দেওয়া হয়। একইদিন প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত অংশেও রেল চলাচল শুরু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad