উত্তরায় র‍্যাব সেজে কোটি টাকা ছিনতাই

উত্তরায় র‍্যাব সেজে কোটি টাকা ছিনতাই
উত্তরায় র‍্যাব সেজে কোটি টাকা ছিনতাই। ছবি: সিসিটিভি থেকে নেওয়া
Advertisement
Advertisement

রাজধানীর উত্তরায় র‍্যাব পরিচয়ে একটি কালো মাইক্রোবাসে করে এসে প্রকাশ্যে ‘নগদের’ (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস) এজেন্টের প্রায় এক টাকা ছিনতাই হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে সেক্টর-১৩ এর রোড নম্বর ১২-তে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রতিনিধির ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের কালেকশন ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাস তাদের গাড়ির গতিরোধ করে। গাড়ি থেকে নামা একদল ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে তাদের টাকা ভর্তি ব্যাগসহ নিজেদের গাড়িতে তুলে নেয়। পরে ছিনতাইকারীরা তাদের উত্তরার সেক্টর-১৭ এলাকায় ফেলে রেখে চলে যায়।

ছিনতাই হওয়া টাকার পরিমাণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এর পরিমান এক কোটির বেশি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন

নগদ-এর এক কর্মকর্তা বলেন, ‘প্রতিদিনের মতো কালেকশন ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন আমাদের প্রতিনিধিরা। পথে এভাবে সশস্ত্র ছিনতাই হওয়া অত্যন্ত উদ্বেগজনক।’

পুলিশ বলছে, ঘটনাটিকে তারা গুরুত্ব দিয়ে দেখছে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষেণসহ তদন্ত শেষে শিগগিরই অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ‘নগদ’ এর টাকা ছিনতাই এর ঘটনায় চার প্রতিনিধিকে জিজ্ঞাসা করছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এছাড়া সংস্থার ডিস্ট্রিবিউটর নয়নকে জিজ্ঞাসাবাদের ডাকা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad