ঈশ্বরদীতে গণআন্দোলনে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ঈশ্বরদীতে গণআন্দোলনে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পাবনার ঈশ্বরদীতে জুলাই-আগস্টের আন্দোলনের সময় হামলার ঘটনায় করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে (৪৫) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর।

এর আগে, বুধবার রাত ১২টার দিকে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় শহরের ঈদগাহ পাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানা-পুলিশ।

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুজ্জামান জানান, গত বছরের ৪ আগস্ট ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড়ে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ৭৫ নম্বর আসামি শরিফ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামি শরিফুল ইসলাম শরিফ পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানান, এমপি থাকাকালীন সময়ে শরিফ নিজেকে তার ‘ভাগ্নে’ পরিচয়ে এলাকায় চাঁদাবাজি, লুটপাট ও প্রভাব বিস্তারের অভিযোগে একাধিকবার আলোচনায় আসেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad