ঈদের ছুটি শেষে ঢাবিতে ক্লাস-পরীক্ষা শুরু রোববার

ঈদের ছুটি শেষে ঢাবিতে ক্লাস-পরীক্ষা শুরু রোববার
Advertisement
Advertisement

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম গত ২৪ মার্চ থেকেই শুরু হয়েছে বলে জানিয়েছে জনসংযোগ দপ্তর।

ঈদের ছুটি উপলক্ষে শিক্ষার্থীরা পরিবারের সঙ্গে সময় কাটাতে গত ৯ মার্চ থেকে ধীরে ধীরে ক্যাম্পাস ছাড়তে শুরু করেন। দীর্ঘ বিরতির পর ইতোমধ্যে অনেক শিক্ষার্থী হলে ও ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।

এর ফলে আবারও চেনা প্রাণচাঞ্চল্যে ফিরছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঈদুল ফিতর উপলক্ষে গত ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ছুটি ঘোষণা করেছিল। ছুটি শেষে শিক্ষার্থীদের ফেরায় ক্যাম্পাসে আবারও ফিরছে ব্যস্ততা ও প্রাণবন্ত পরিবেশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad